ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে আপিল শুনানি চলছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জমা পড়া আপিলগুলোর শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের  দেওয়া আদেশের বিরুদ্ধে করা এসব আবেদনের নিষ্পত্তি কার্যক্রম শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইসি কার্যালয়ে শুরু হয়।

এই শুনানিতে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন। আজ বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৭০ জন আবেদনকারীর আপিলের শুনানি নেওয়া হবে।

এ পর্যন্ত ৭২৩ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছিলেন। তবে পরে ৭৮ জন প্রার্থী নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে চূড়ান্ত আপিলের সংখ্যা দাঁড়ায় ৬৪৫ জনে।

ইসি জানিয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি চলবে। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রতীক চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৫৬ বার পড়া হয়েছে