ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

দেখা করতে হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেখা করতে হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে তার সঙ্গে দেখা করতে মোদিকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের মার্কিন সামরিক বিমানে করে ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প।
 
এর আগে ২৭ জানুয়ারি ট্রাম্প মোদির সাথে কথা বলেন। সেই সময় অভিবাসন নিয়ে দু’নেতার মধ্যে আলোচনা হয়। এছাড়া ভারতের আরও বেশি করে মার্কিন-তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনার এবং ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের উপরও জোর দেন ট্রাম্প ও মোদি।

মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত অনেক দিন থেকেই চীনকে মোকাবিলা (কাউন্টার) করতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। এছাড়া তার নাগরিকদের জন্য দক্ষ কর্মী ভিসা পাওয়া সহজ করার দিকেও তাকিয়ে আছে ভারত। 
 
মার্কিন পণ্যের উপর ভারতের উচ্চ শুল্ক আরোপের কথা উল্লেখ করে ট্রাম্প অতীতে যে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তা এড়াতেও ভারত প্রচেষ্টা চালাচ্ছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ২০২৩/২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে