ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

নতুন কোনো স্বৈরাচার যাতে তৈরি না হয়, তার বিরুদ্ধে লড়তে হবে: নাহিদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়াক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার (০৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, একটি দলের মধ্যে কিছু মানুষ লুটপাট করে বিত্তবান ও জুলুমবাজ হয়ে গেছিলেন —তারাই কিন্তু আজকে দেশ ছেড়েছে। এমনকি তারা সকল নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন। এটা কোনো দলের নেতা হতে পারে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে এই যে গুটিকয়েক মানুষ স্বৈরাচার তৈরি করেছে, ফ্যাসিবাদ তৈরি করেছে—এরাই সম্পদের মালিক। এরাই সকল সম্পত্তির মালিক হয়েছে। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভেঙে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে যেন কোনো স্বৈরাচার বা চাঁদাবাজ তৈরি না হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তাদের বিরুদ্ধে কথা বলতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ স্থানীয় এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৬১ বার পড়া হয়েছে