ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন: তদন্ত প্রতিবেদন জমার শেষ সময় ৩১ আগস্ট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নিবন্ধনের আবেদন করা ২২টি নতুন রাজনৈতিক দলের কার্যক্রম সরেজমিনে যাচাইয়ের জন্য মাঠপর্যায়ে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এক নির্দেশনায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই দায়িত্ব দেন।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তারা এই যাচাই কার্যক্রম পরিচালনা করবেন। তদন্তের জন্য নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী সংশ্লিষ্ট তথ্য ও কাগজপত্র সংগ্রহ করে পৃষ্ঠা নম্বরসহ সেগুলো সিলগালা করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাতে হবে। আঞ্চলিক কর্মকর্তারা দলভিত্তিকভাবে খামগুলো একত্র করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশনের সচিবালয়ে জমা দেবেন।

একই প্রক্রিয়ায় উপজেলা পর্যায়েও তদন্ত পরিচালনা করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা। সেখান থেকেও সিলগালা করা দলভিত্তিক রিপোর্ট জেলা পর্যায়ে পাঠানো হবে এবং পরবর্তীতে তা কেন্দ্রীয়ভাবে কমিশনের কাছে পৌঁছানো হবে।

ইসির একাধিক সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ের এই তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া পরবর্তী ধাপে অগ্রসর হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
১৬১ বার পড়া হয়েছে