ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে সুরক্ষা দিতে রাজধানীতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্ক সংলগ্ন এলাকায় বসবাসরত প্রায় ৮০০ জন দরিদ্র ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঢাকা সেক্টর সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। তিনি নিজ হাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম, আইসিটি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান এবং শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালের উপ-অধিনায়ক মেজর মো. কামরুল হাসানসহ বিজিবির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শীতবস্ত্র বিতরণকালে সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে বিজিবি মানবিক সহায়তা দিয়ে আসছে। শীতের প্রকোপে দরিদ্র মানুষদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবির মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৫০ বার পড়া হয়েছে