ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

নরসিংদীর শিবপুরে অটোরিকশা সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ৩

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নরসিংদীর শিবপুরে সিএনজি চালিত দুই অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম (৫০) নামে এক যুবদল নেতা প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শিবপুর–মনোহরদী আঞ্চলিক সড়কের আশ্রাফপুর চৌরাস্তায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শিবপুর দিক থেকে মনোহরদীর উদ্দেশ্যে যাওয়া একটি অটোরিকশা আশ্রাফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সাথে সরাসরি ধাক্কা লাগে। তীব্র সংঘর্ষে দুই যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত আমিনুল ইসলাম মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি চালাকচর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন জানান, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন, যার মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মরদেহ থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
৬৮ বার পড়া হয়েছে