ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী Logo নিরাপত্তা ঝুঁকিতে হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের Logo হরমুজ প্রণালি খুলছে, যুদ্ধবিরতির খবরে কমছে তেলের দাম Logo রংপুরে রাজমিস্ত্রি যুবক ভুয়া এএসপি পরিচয় দেন প্রেমিকাকে, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল Logo রাঙ্গামাটি সদর জিতে ডিসি গোল্ডকাপের শিরোপা Logo রিমান্ড না মঞ্জুর, কারাগারে পাঠানো হলো ড. শিরীন শারমিন চৌধুরীকে Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৭ বিলিয়ন ডলারে Logo ইরানের খারগ দ্বীপে শক্তিশালী বিস্ফোরণ, উদ্বেগ বাড়ছে Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি

নিরাপত্তা ঝুঁকিতে হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে সৌদি আরবে থাকা বা সেখানে যাওয়ার পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের হজ পালনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষের ভ্রমণ সতর্কতার উদ্ধৃতি দিয়ে নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বিশেষভাবে বলা হয়েছে, এ বছর পবিত্র হজে অংশগ্রহণ থেকে বিরত থাকতে।

দূতাবাস জানায়, চলমান যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। এ সময়ে বড় ধরনের জমায়েত ও ভ্রমণে অতিরিক্ত ঝুঁকি থাকায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আসন্ন ‘হজ ২০২৬’ উপলক্ষে ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর বিধিনিষেধ কার্যকর হবে। নির্ধারিত হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ থাকবে। অন্য ভিসাধারীদের ওই সময়ের আগেই মক্কা ত্যাগ করতে হবে।

মার্কিন নাগরিকদের জানানো হয়েছে, হজ পালনের জন্য সৌদি সরকারের নির্ধারিত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ পারমিট ও ভিসা সংগ্রহ করতে হবে। অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে জরিমানা, আটক বা বহিষ্কারের মতো শাস্তির মুখে পড়তে হতে পারে।

এছাড়া ওমরাহ ভিসায় প্রবেশের শেষ সময় ছিল ৩ এপ্রিল এবং ওই ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিধিনিষেধ জুনের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৪ বার পড়া হয়েছে