ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তফসিল ও ভোটের সম্ভাব্য দিনের বিষয়ে নানা গুজব ও অনুমান না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, তফসিল ঘোষণা সম্পর্কে কমিশন এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

তিনি জানান, বিভিন্ন মহল থেকে যে তারিখগুলো প্রচার করা হচ্ছে, সেগুলো ব্যক্তিগত বিশ্লেষণ বা নিজস্ব ধারণার ভিত্তিতে বলা হচ্ছে, যা আনুষ্ঠানিক নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীলভাবে তথ্য প্রকাশের প্রতি গুরুত্ব দিতে বলেন তিনি।

উল্লেখ্য, কিছু সংবাদমাধ্যমে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে। আবার অনেকে ফেব্রুয়ারিতে ভোটগ্রহণের তারিখও উল্লেখ করছেন।

  1. এদিকে, নির্বাচন কমিশন আগামী রোববার তফসিল সংক্রান্ত বিষয়ে একটি আনুষ্ঠানিক বৈঠক করবে। পাশাপাশি তফসিল ঘোষণার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য ইসি চিঠি পাঠিয়েছে। সংস্থাটির পাঠানো চিঠির প্রেক্ষিতে রাষ্ট্রপতি ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১৫ বার পড়া হয়েছে