ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ

নির্বাচন ঘিরে গোপন হামলার শঙ্কা ইসির, কঠোর অবস্থানের ঘোষণা কমিশনার সানাউল্লাহর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্বাচনের আগে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, যারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দৃঢ় ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কমিশনার সানাউল্লাহ আরও বলেন, পলাতক সন্ত্রাসীদের আটক করার পাশাপাশি নিখোঁজ হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে জোর দিতে হবে। একই সঙ্গে অনুপ্রবেশকারী ও সন্দেহভাজনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৯২ বার পড়া হয়েছে