ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মাস্ক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মাস্ক।

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। নরওয়ের নোবেল কমিটি মাস্ককে ইমেইলে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্লোভেনীয় রাজনীতিবিদ ও ইইউর পার্লামেন্ট সদস্য ব্র্যাঙ্কো গ্রিমস এক বার্তায় বলেন, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহীকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদন গৃহীত হয়েছে।
 
তিনি বলেন, বাক স্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ মাস্ককে এ মনোনয়ন দেয়া হয়েছে।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের জন্য করা আবেদন গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি যে ফিরতি ইমেইল পাঠিয়েছে গ্রিমস তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন।
 
ওই ইমেইলে বলা হয়েছে, ‘২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে।’ এই কাজে যারা তার সঙ্গে যুক্ত ছিলেন তাদের ও সহ-প্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন গ্রিমস।
 
গত ডিসেম্বরেও ইউরোপীয় পার্লামেন্টের এ সদস্য বলেছিলেন, বাকস্বাধীনতার পক্ষে দাঁড়ানোর জন্য মাস্ক নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।
 
গত বছরের ফেব্রুয়ারিতেও নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন। তবে গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভুক্তভোগীদের একটি সংগঠন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে