ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন।

নোয়াখালী করেসপনডেন্ট:

কুমিল্লার সাথে নয়, নোয়াখালী নামেই আলাদা বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারও মাঠে নেমেছে ‘বৃহত্তর নোয়াখালী’। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নোয়াখালীবাসী।

রোববার (২২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দাবিতে মানববন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল বলেন, ইতিহাস, ঐতিহ্য ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ দুইশ বছরের পুরনো জেলা নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখে।

তিনি বলেন, ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের দাবিদার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
২০২ বার পড়া হয়েছে