ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

পদত্যাগের চার দিন পরই ফের প্রধানমন্ত্রীর চেয়ারে সেবাস্তিয়ান লেকর্নু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মাত্র কয়েক সপ্তাহ আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া সেবাস্তিয়ান লেকর্নু হঠাৎই ৬ অক্টোবর সোমবার পদত্যাগ করেন। কিন্তু মাত্র চার দিন পরই আবার তার কাঁধে প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এই হঠাৎ সিদ্ধান্তে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়।

শুক্রবার রাতের দিকে প্রেসিডেন্ট ম্যাকরন এই ঘোষণাটি দেন। তার কয়েক ঘণ্টা আগে এলিসি প্রাসাদে তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। তবে চরম ডান ও বামপন্থী দলগুলো এই আলোচনায় অংশ নেয়নি।

লেকর্নুর ফিরে আসা অনেকের কাছেই অপ্রত্যাশিত লেগেছে। কারণ, এর ঠিক দুই দিন আগেই তিনি জাতীয় টেলিভিশনে বলেছিলেন, তিনি “এই পদটির পেছনে ছুটছেন না” এবং তার “মিশন শেষ”। সেই বক্তব্যের পর এত দ্রুত আবার দায়িত্ব গ্রহণ করায় রাজনৈতিক মহলে দেখা দিয়েছে বিভ্রান্তি ও অস্থিরতা।

এখনও নিশ্চিত নয় যে, তিনি একটি পূর্ণাঙ্গ সরকার গঠন করতে পারবেন কি না। তবে তার ওপর চাপ বাড়ছে—১৩ অক্টোবর সোমবারের মধ্যে তাকে ফরাসি পার্লামেন্টে আগামী বছরের বাজেট উপস্থাপন করতে হবে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট এবং রাজনৈতিক নেতাদের মধ্যে কয়েকদিনের আলোচনার পর লেকর্নুর পুনর্বাসন অনেকটা বাধ্য হয়ে নেওয়া সিদ্ধান্ত, যা রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের একটি চেষ্টা হলেও অনেকেই এটিকে অনাকাঙ্ক্ষিত মনে করছেন।

তথ্যসূত্র: ফ্রান্স-২৪, আল জাজিরা, বিবিসি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
১০৮ বার পড়া হয়েছে