ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক Logo দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: ‘পাতা’ সোহেলসহ ফোর স্টার গ্রুপের দু’জন র‍্যাবের হাতে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ‘পাতা’ সোহেল এবং তার সহযোগী ‘বুকপোড়া’ সুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৪ এর একটি দল মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বুধবার (১৯ নভেম্বর) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৪এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, পাতা সোহেলের নির্দেশেই কিবরিয়াকে হত্যা করা হয় এবং হত্যাকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় অর্থও তিনি সরবরাহ করেন। এমনকি পুলিশের হাতে ধরা পড়া শুটার জনিকে তিনি ৩০ হাজার টাকা দেন বলেও র‍্যাব জানায়।

হত্যার পেছনের কারণ প্রসঙ্গে র‍্যাব জানায়, মিরপুর এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জেরে কিবরিয়াকে টার্গেট করা হয়েছিল। একই সঙ্গে আগস্টের পর কিবরিয়া এলাকায় প্রভাব বাড়িয়ে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিরোধ আরও তীব্র হয়। কার নির্দেশে পাতা সোহেল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—এ বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৭৬ বার পড়া হয়েছে