ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

পাকিস্তানে ফাঁকা গুলি চালিয়ে ‘নববর্ষ উদ্‌যাপন’, আহত ২৯

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পাকিস্তানে ফাঁকা গুলি চালিয়ে ‘নববর্ষ উদ্‌যাপন’, আহত ২৯।

পাকিস্তানের করাচিতে নতুন খ্রিষ্টীয় বছর ২০২৫ উদ্‌যাপনের সময় ফাঁকা গুলিতে ২৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন নারী রয়েছেন বলে বুধবার (১ জানুয়ারি) জানিয়েছে স্থানীয় পুলিশ।

আহতদের চিকিৎসার জন্য সিভিল হাসপাতাল, জিন্না হাসপাতাল এবং আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর জিও নিউজের।

উদ্ধারকারীরা জানিয়েছেন, সবচেয়ে বেশি আহত হয়েছেন লিয়াকতাবাদ, গুলশানে ইকবাল, শাহ ফয়সাল কলোনি এবং ওরাঙ্গি টাউনের বাসিন্দারা। 
 
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জিও নিউজ বলছে, নতুন বছর উদ্‌যাপনের সময় ফাঁকা গুলি চালানো হয়েছিল। এতে দুর্ঘটনাটি ঘটে। 
 
এর আগে করাচি পুলিশ সতর্ক করে বলেছিল, নববর্ষ উদ্‌যাপনের সময় কেউ ফাঁকা গুলি চালালে তাকে হত্যাচেষ্টার অভিযোগের মুখোমুখি করা হবে।
 
তবে পুলিশের সতর্কবার্তা সত্ত্বেও অনেকে ফাঁকা গুলি ছুড়েছেন। এরপর, রাতেই করাচির শাদবাগে অভিযান চালিয়ে ১৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। 
 
এদিকে লাহোর পুলিশ জানিয়েছে, লাহোরে নববর্ষ উদযাপনের সময় আইন লঙ্ঘনের অপরাধে বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা লাহোরের বিভিন্ন এলাকায় ফাঁকা গুলি চালিয়ে ‘সহিংস পরিবেশ’ তৈরি করেছিলেন।
 
সূত্র: জিও নিউজ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
১৩৯ বার পড়া হয়েছে