ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে দুই মামলার রায় আজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ সংক্রান্ত পৃথক দুই মামলার রায় আজ ঘোষণা করা হবে। এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এই দুই মামলার সঙ্গে শেখ হাসিনার পাশাপাশি তার ছোটবোন শেখ রেহানার তিন সন্তান—টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ মোট ২২ জন আসামি রয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।
মামলাগুলোতে শেখ হাসিনার পরিবারের সদস্যদের পাশাপাশি রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। এদের মধ্যে ২১ জন বর্তমানে পলাতক বলে আদালত সূত্রে জানা গেছে।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে নগরে আগে থেকেই বাড়ি, ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকা সত্ত্বেও তা গোপন করেন। এর ফলে প্লট বরাদ্দের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা লঙ্ঘন করা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে এবং অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল প্রকল্পে একাধিক প্লট বরাদ্দ নেন, যা পরে শেখ রেহানার সন্তানদের নামে হস্তান্তর করা হয়। এ ক্ষেত্রে রাজউকের নির্ধারিত বিধিনিষেধও মানা হয়নি।
এর আগে প্লট দুর্নীতির চারটি মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চলমান এই দুই মামলাতেও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা।
উল্লেখ্য, গত ১৩ ও ১৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এই দুই মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
১১৮ বার পড়া হয়েছে