ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির।

সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। যাতে দেশে বিভাজন তৈরির মতো কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়।

মির্জা ফখরুল আরও বলেন, ড. ইউনূসের সাথে সাক্ষাতে দ্রব্যমূল্য কমানো ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করার কথা বলা হয়েছে। সার বিতরণের সমস্যা দূর করতেও আলোচনা হয়েছে। তাছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে করা মামলাগুলো প্রত্যাহারে বিষয়ে আলোচনার কথাও জানান তিনি।

বিগত নির্বাচনগুলোতে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে তিনি বলেন, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বানও জানান তিনি।

শিল্প কারখানা প্রসঙ্গে তিনি বলেন, শিল্প উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়া চালু রাখা ও শ্রমিকদের বেতনের যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে সরকারকে বলা হয়েছে। প্রয়োজনে কোম্পানিগুলোকে ঋণ দিয়ে হলেও উৎপাদন ও শ্রমিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
২২৮ বার পড়া হয়েছে