ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

প্রধান উপদেষ্টা উত্তাল সেই দিনগুলির গ্রাফিতি দেখলেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা উত্তাল সেই দিনগুলির গ্রাফিতি দেখলেন।

জুলাই ও আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান। এসময় দেয়ালে আঁকা সেই গ্রাফিতিগুলো দেখেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও সে সময়ের কিছু ছবি প্রকাশ করা হয়। মূলত, ছাত্র-জনতার বিপ্লবে হতাহত ও বিভিন্ন ঘটনাকে তুলে ধরে নানা ধরনের গ্রাফিতি আঁকে শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডও প্রচার পায় এসব গ্রাফিতিতে। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান ড. ইউনূস। তিনি সঙ্গে করে এই গ্রাফিতিগুলোর ছবিযুক্ত একটি সংকলন নিয়ে যান। যা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেন।এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা  অধ্যাপক ড. আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, তার প্রেস সচিব শফিকুল আলমসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
১৭৮ বার পড়া হয়েছে