ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

প্রধান বিচারপতি চায়ের আমন্ত্রণ দিলেন বারো বিচারপতিকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রধান বিচারপতি চায়ের আমন্ত্রণ দিলেন বারো বিচারপতিকে।

বিভিন্ন অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, এই ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই বিচারপতিরা বিচারিক ক্ষমতা হারাবেন নাকি আপাতত ছুটিতে পাঠানো হবে সেটি এখনও নিশ্চিত নয়।

এমন পরিস্থিতিতে, দুর্নীতিগ্রস্থ ও আওয়ামী পক্ষপাতিত্বের অভিযুক্ত বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে বিচারপতির বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। এদিকে, আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আজ সকাল ১১টা থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন। কর্মসূচি ঘিরে বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে হাইকোর্টসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে হাইকোর্ট মাজার গেটসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। সেই সঙ্গে সাদা পোশাকেও রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
৫২৯ বার পড়া হয়েছে