ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন, নিরাপত্তা জোরদার Logo  ঈদ উপলক্ষে বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা মোদির Logo  অশ্লীল গানের অভিযোগে আইনি নোটিস পেলেন নোরা, সঞ্জয় ও বাদশা Logo  স্বর্ণের দামে আবার বড় পতন, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে কমলো ৭৬৯৮ টাকা Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে শেখ হাসিনাসহ আ. লীগের ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ. লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির অন্তত ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।

মামলা আরও আসামি করা হয়েছে, আ. লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফরিদপুর জেলা আ. লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ছাত্র- জনতারগণ আন্দোলনের সময় বাদীর স্কুল পড়ুয়া কন্যা ওই আন্দোলনের একটি মিছিলের অংশ নেয়। মিছিল চলাকালীন সময় ছাত্রলীগ-যুবলীগের হামলায় অন্যান্য শিক্ষার্থীদের মত তার মেয়েও আহত হয়। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে  কলেজে ভর্তি করা হয়।

বাদী তার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠ সহযোগীদের মূল উস্কানি দাতা হিসেবে ছিলেন বলে অভিযোগ করেন।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন,  এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আ. লীগের নেতাকর্মীদের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে