ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

ফিলিপিন্স ও জাপানে পৃথক দুই দেশে ভূমিকম্পের ঝাঁকুনি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফিলিপিন্স ও জাপানে একইদিনে প্রায় ৬ মাত্রার দুটি পৃথক ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানে আবার দুই দফায় ভূকম্পন রেকর্ড করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দক্ষিণ ফিলিপিন্সের মিন্দানাও অঞ্চলের কাছাকাছি সমুদ্র এলাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয় বলে জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরতায় এর উৎপত্তি ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, একইদিন ভোরে জাপানের কিউশু দ্বীপে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এ ছাড়াও জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, সন্ধ্যা ৬টা ০১ মিনিটে কুমামোটো প্রিফেকচারে আরও একটি ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। জাপানের ১০-স্তরের ভূমিকম্প তীব্রতা সূচকে এটি মাঝামাঝি উচ্চমাত্রার হিসেবে বিবেচিত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ৯ কিলোমিটার গভীরে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগামী এক সপ্তাহ বা তার কাছাকাছি সময়ে একই মাত্রার আরও কম্পন হতে পারে—তাই বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, জাপান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
৬৬ বার পড়া হয়েছে