ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া চার পশ্চিমা দেশকে বাংলাদেশের অভিনন্দন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং পর্তুগালকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

দেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে রয়েছে এবং তাদের অধিকার আদায়ের আন্দোলনে পাশে আছে। এ চার দেশের স্বীকৃতি ফিলিস্তিনিদের পূর্ণ স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন তিনি।

নিউইয়র্কে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি যমুনা টেলিভিশনকে বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে ছিলাম। তাই এই চারটি প্রভাবশালী পশ্চিমা দেশের স্বীকৃতিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এটি নিঃসন্দেহে একটি ভালো খবর।”

তিনি আরও বলেন, “এই স্বীকৃতির মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিনকে সরাসরি সমর্থন জানানো দেশগুলোর সংখ্যা ১৫১-এ পৌঁছেছে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।”

তৌহিদ হোসেন জানান, ফ্রান্সও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এমনটি হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে চারটি দেশের সমর্থন পাবে ফিলিস্তিন।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়েও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৩০৯ বার পড়া হয়েছে