ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ বিষয়ে বুধবার (২৪ ডিসেম্বর) আইন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে তিনি প্রধান বিচারপতির শপথ গ্রহণ করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় রাষ্ট্রপতির দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। সেদিন তার বয়স ৬৭ বছরে পূর্ণ হবে বলে সংবিধান অনুযায়ী তিনি দায়িত্ব ছাড়ছেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার পদ স্থায়ী হয়। পরে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
১২১ বার পড়া হয়েছে