ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা পুনরায় নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেন, দেশের ভেতরে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা মেনে নেওয়া হবে না।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সন্ত্রাস মোকাবিলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং দেশের মাটি থেকে সন্ত্রাস নির্মূল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

প্রায় ৪০ মিনিটব্যাপী এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান শুল্ক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করেন এবং আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রের পথে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি পুনরায় তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা আরও জানান, জাতীয় ঐকমত্য গঠনে গঠিত কমিশন ইতিবাচক অগ্রগতি অর্জন করছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি কমিশনের কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছেন।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
৩৮৭ বার পড়া হয়েছে