ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার বিকেলে বাংলাবান্ধা ইউনিয়নের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাব পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পদমপাল এলাকার বাসিন্দা অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) এবং তাদের তিন বছর বয়সী ছেলে অরণ্য কুমার ভৌমিক।

বিজিবি সূত্র জানায়, পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাঁচজন করে সদস্য উপস্থিত ছিলেন। কিছুদিন আগে বিএসএফের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানান যে, তিন বাংলাদেশিকে তারা আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিলেন, প্রায় এক বছর আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।

এ তথ্যের ভিত্তিতে বিজিবি পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বাংলাদেশি নাগরিক প্রমাণিত হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে। পরে তদন্ত ও পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকেই বিজিবির কাছে হস্তান্তর করে।

এরপর বিজিবি জিডি মূলে তিনজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ফেরত আসা তিনজনকে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
৮২ বার পড়া হয়েছে