ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

বাজারমূল্যে যৌথভাবে শীর্ষে ভিনিসিউস, দাম কমেছে আলভারেজের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে ও জুদে বেলিংহ্যামের সঙ্গে একই কাতারে ছিলেন ভিনিসিউস জুনিয়র। এমবাপ্পে-বেলিংহ্যাম স্থির থাকলেও লাফ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ফুটবল বিষয়ক জনপ্রিয় সাইট ট্রান্সফার মার্কেটের বাজারমূল্যে শীর্ষে উঠেছেন তিনি।

গত মৌসুমে ক্লাবকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, সুপারকোপা ও সুপার কাপ জেতানোর পথে ৩৯ ম্যাচে ২৪ গোল ও ১১ অ্যাসিস্ট করেছিলেন ভিনি। যার স্পষ্ট ছাপ পড়ল ট্রান্সফার মার্কেটের হালনাগাদ করা বাজারমূল্যে। ২০ মিলিয়ন ইউরো দাম বেড়েছে ভিনিসিউসের। ফলে তার দর গিয়ে ঠেকেছে ২০০ মিলিয়ন ইউরোতে। এখানে ২৪ বছর বয়সির সঙ্গী ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আরলিং হল্যান্ড। এমবাপ্পে ও বেলিংহ্যামের দাম ১৮০ মিলিয়ন ইউরো করে।

ট্রান্সফার মার্কেটের এবারের এ হালনাগাদ কেবল লা লিগার খেলোয়াড়দের নিয়ে। লিগে খেলা ১৩২ জন ফুটবলারের বাজারমূল্যে পরিবর্তন এসেছে।

উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বার্সেলোনার স্প্যানিশ তরুল লামিন ইয়ামালের। ২৫ শতাংশ বেড়ে তার মূল্য এখন ১৫০ মিলিয়ন ইউরো। যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এ ১৭ বছর বয়সি। ১৫০ মিলিয়ন ইউরো বাজারমূল্য আছে ফিল ফোডেনেরও। বার্সার স্প্যানিশ সেন্টারব্যাক পাও কুবার্সির বাজারমূল্য বেড়েছে। ১০ মিলিয়ন ইউরো বেড়ে তার বাজারমূল্য এখন ৪০ মিলিয়ন ইউরো।
 
গত আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাতলেটিকো মাদ্রিদে দলবদল করা আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের দাম কমেছে। ১৫ মিলিয়নি ইউরো কমে তার বাজারমূল্য এখন ৭৫ মিলিয়ন ইউরো।

ট্রান্সফার মার্কেট বাজারমূল্য নির্ধারণ করে অনেক বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে আছে খেলোয়াড়ের ভবিষ্যৎ সম্ভাবনা, বয়স, জনপ্রিয়তা, অভিজ্ঞতা, ইনজুরি সহনশীলতা, ক্লাব ও জাতীয় লেভেলে পারফরম্যান্স, খেলুড়ে ও আর্থিকভাবে ক্লাবের অবস্থানসহ আরও কয়েকটি বিষয়। বাজারমূল্যের সঙ্গে খেলোয়াড়ের দলবদল ফি’র কোনো সম্পর্ক নেই।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১৫৩ বার পড়া হয়েছে