ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

বাটলার কোচ থাকলে গণ অবসরের হুঁশিয়ারি নারী ফুটবলারদের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাটলার কোচ থাকলে গণ অবসরের হুঁশিয়ারি নারী ফুটবলারদের।

পিটার বাটলারের অধীনে খেলতে রাজি নন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই ইংলিশ দায়িত্বে থাকলে গণ অবসরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাফুফে ভবনে লিখিত বক্তব্যে নারী ফুটবলাররা এই হুঁশিয়ারি দেন।

সংযুক্ত আরব আমিরাত সফরকে সামনে রেখে ইংল্যান্ড থেকে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে এসেছেন বাটলার। কিন্তু তার ফেরার পর এখনও অনুশীলন করেননি নারী ফুটবলাররা। অনেকে জিম সেশন বর্জনের পর যাননি দলীয় মিটিংয়েও। এবার ১৮ ফুটবলার দিলেন অবসরের হুঁশিয়ারি।

লিখিত বক্তব্যে সাবিনারা বলেন, ‘আমরা আশা করছি বাফুফের মাননীয় সভাপতি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে সমাধানের ব্যবস্থা নেবেন। এর আগ পর্যন্ত আমরা পিটারের অধীনে কোনো ট্রেনিং ক্যাম্পে অংশ নেব না।’

সাবিনারা বলেন, ‘গত অক্টোবরের পর কোনো ফুটবলারের সঙ্গে বাফুফে চুক্তি নবায়ন করেনি, তাই আইনত বাফুফে আমাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে না। তারপরও যদি সেরকম কিছু করার সিদ্ধান্ত হয় এবং পিটার বাটলারকে রেখে দেওয়ার সিদ্ধান্তে বাফুফে অনড় থাকে, তবে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হব।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে