ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

বাড়ছে উপদেষ্টা পরিষদের সদস্য, সন্ধ্যায় শপথ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাড়ছে উপদেষ্টা পরিষদের সদস্য, সন্ধ্যায় শপথ।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আঁকার বাড়ছে। আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়ানো হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নতুন পাঁচজন উপদেষ্টা আজ শপথ নিতে পারে। তবে কারা সরকারে যুক্ত হচ্ছেন তা এখনও জানা যায়নি।

এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টারা শপথ নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ওইদিন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টার মধ্যে ১৪ জন শপথ নেন। এরপর পর্যায়ক্রমে বাকি তিনজনও শপথ নেন। সবশেষ গত ১৭ আগস্ট আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ নেন। ফলে উপদেষ্টা পরিষদের সংখ্যা গিয় দাঁড়ায় ২১ জনে। এরপর এসব উপদেষ্টাদের দফতর বন্টন করা হয়। তবে এখন পর্যন্ত একাধিকবার উপদেষ্টাদের দফতর পুন:বন্টন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
২২৫ বার পড়া হয়েছে