ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

বাসায় পৌঁছালেন খালেদা জিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ সময় গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢুকেন তিনি। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে চার মাস পর আজ মঙ্গলবার (৬ মে) সাড়ে দশটার পর দেশে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন।

ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। জনসমাগমের উপচেপড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে। দুপুর দেড়টার দিকে গাড়িবহর পৌঁছে যায় ফিরোজায়।

খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় এসেছেন দুই পুত্রবধু জোবাইদা রহমান ও শর্মিলা রহমান-ও। তার মধ্যে ১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান। তার ফেরাকে বিশেষভাবে উদযাপন করছেন বিএনপির নেতাকর্মীরা।

বিমানবন্দর থেকে ফিরোজার পথজুড়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। তাদের কারও হাতে শোভা পেয়েছে ফুল, কেউ আবার এসেছেন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে। কেউ-বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে আছেন।

এ সময় সাবেক এই প্রধানমন্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাশাপাশি তারেকের স্ত্রী জোবাইদা রহমানের নামে স্লোগান দিতে গেছে। কারও কারও ব্যানারেও খালেদা-তারেকের পাশাপাশি জোবাইদা রহমানের ছবি স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে