ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

বিক্ষোভের জেরে দেশত্যাগ করলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টানা সরকারবিরোধী বিক্ষোভের পর মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানা গেছে। সোমবার (১৩ অক্টোবর) বিরোধীদলীয় নেতারা এবং সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন—খবর রয়টার্সের।

পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো জানান, সেনাবাহিনীর কয়েকটি ইউনিট আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর পর রবিবার প্রেসিডেন্ট রাজোয়েলিনা দেশ ত্যাগ করেন। তিনি বলেন, “আমরা প্রেসিডেন্ট কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন রাজোয়েলিনা দেশ ছাড়ার বিষয়টি সত্য।”

বিরোধী নেতার দাবি অনুযায়ী, রাজোয়েলিনার বর্তমান অবস্থান এখনও অজানা।

এর আগে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছিল যে রাজোয়েলিনা স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে সেই ঘোষণার আগেই তার দেশত্যাগের খবর প্রকাশ্যে আসে।

প্রেসিডেন্ট কার্যালয় এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এদিকে সামরিক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রবিবার রাজোয়েলিনা একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছাড়েন। ফরাসি রেডিও আরএফআই দাবি করেছে, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি চুক্তিও করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে