ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

বিটকয়েনের মূল্য সর্বোচ্চ রেকর্ডে, ছুঁয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিশ্ববাজারে বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায় পৌঁছেছে। রোববার (৫ অক্টোবর) এই জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ডলারে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। দিনটিতে এটি ২.৭ শতাংশ বৃদ্ধি পায়, যা বিগত ১৭ বছরে সর্বোচ্চ রেকর্ড বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এর আগে গত আগস্ট মাসেও বিটকয়েনের দাম একবার ১ লাখ ২৪ হাজার ডলার অতিক্রম করেছিল। সাধারণভাবে অক্টোবর মাসকে বিটকয়েনের জন্য ইতিবাচক বলে ধরা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় অনুকূল নীতিমালা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে বিটকয়েনের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছিল, এমনটাই জানিয়েছে রয়টার্স।

বাজার পর্যবেক্ষকদের মতে, বিনিয়োগকারীদের মধ্যে ডিজিটাল মুদ্রার প্রতি আস্থা ফিরে আসছে। এছাড়া বিকল্প বিনিয়োগ মাধ্যম হিসেবে বিটকয়েনের চাহিদাও বাড়ছে, যা দাম বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে।

ব্লুমবার্গ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, যখন শেয়ারবাজার, সোনা এমনকি পোকেমন কার্ডের মতো জিনিসপত্রও সর্বোচ্চ দামে পৌঁছাচ্ছে, তখন বিটকয়েনের মূল্যবৃদ্ধি অপ্রত্যাশিত নয়। ডলারের অবমূল্যায়নের আশঙ্কা থেকেও অনেকে বিটকয়েনের দিকে ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
১৮৪ বার পড়া হয়েছে