ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ফিউনারেল প্যারেড ও প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার কুর্মিটোলায় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ এবং তৌকিরের পরিবারের সদস্যরা।

জানাজা শেষে তিন বাহিনীর পক্ষ থেকে নিহত পাইলটের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়। বিমানবাহিনীর সহকর্মীরাও অংশ নেন তার মরদেহ বহনের দায়িত্বে।

তৌকিরের পরিবারের সদস্যরা ও উপস্থিত স্বজনরা জানাজা শেষে দেশবাসীর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। পরে মরদেহ গাড়িতে তোলা হয় এবং তা রাজশাহীর উদ্দেশে পাঠানো হয়।

রাজশাহীতে পৌঁছানোর পর সপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে