ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

ভরিতে ২,২১৬ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। জানানো হয়, সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হবে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২,৬১,০৪০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪৯,১৪৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২,১৩,৫৬৮ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭৪,৭৮৫ টাকা
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের ভরি ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা করা হয়। তখন ২১ ক্যারেট ছিল ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দর কার্যকর হয় সেদিন সকাল সোয়া ১০টা থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত ৩২ দফা স্বর্ণের দাম সমন্বয় হয়েছে—এর মধ্যে ২০ বার বেড়েছে এবং ১২ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম পুনর্নির্ধারণ করা হয়; যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।
অন্যদিকে, স্বর্ণের দর বাড়লেও রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রূপা প্রতি ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
৫৬ বার পড়া হয়েছে