ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ।

ভারতের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি নারী নাজমাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ ঘটনায় এখনও কেন ভারতের হাইকমিশনারকে ডেকে এর জবাব চাওয়া হলো না, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ প্রশ্ন ছুড়ে দিয়েছেন তারা।

শনিবার (২৫ জানুয়ারি) নাজমাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও সমাবেশে একথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

তারা বলেন, এদেশের মানুষ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানে। আগ্রাসনের বিরুদ্ধে এখন এদেশের মানুষ সোচ্চার। নাজমা ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানায় তারা। দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর প্রতিবাদে দ্রুত ভূমিকা নেয়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশ থেকে ফেলানী থেকে শুরু করে এ যাবৎ সকল হত্যার বিচারের জোড় দাবি তোলা হয়। তাদের অভিযোগ, ভারত শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে একের পর এক বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছে।

এর আগে, শুক্রবার সকালে রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছে ২৮ বছর ওই বয়সী বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ।

পুলিশের দেয়া তথ্যমতে, নিহত ওই নারী বিবাহিত ছিলেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
১৫৬ বার পড়া হয়েছে