ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

ভূমিদস্যু ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তির দাবিতে গাজীপুরে কাফনের কাপড়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গাজীপুরে ভূমি অফিসের অসাধু কর্মকর্তা এবং জাল খতিয়ান–দলিল তৈরি করা ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে ৪৮টি পরিবারের ভুক্তভোগীরা কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে দাবি-দাওয়া উল্লেখ করে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়। এসময় ভুক্তভোগীদের পক্ষ থেকে বানু বেগম, ইসমাইল হোসেন, উর্মি, এছাক, শায়লা এবং জামাল মিয়া বক্তব্য রাখেন।

ভুক্তভোগীরা জানান, গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার তাদের জমি একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র জাল কাগজপত্র তৈরি করে দখল করে নিয়েছে। বিচার চেয়ে কাশিমপুর ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তারা কোনো সুরাহা পাননি।

বক্তারা অভিযোগ করেন, গত বছর তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক কায়সার খসরু বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেও দৃশ্যমান কোনো কারণ ছাড়াই দাখিল করা অভিযোগের তদন্ত এগোননি। তাদের দাবি, কিছু অসাধু ভূমি কর্মকর্তা দীর্ঘদিন ধরে নামজারির আবেদন ঝুলিয়ে রাখায় চক্রটি জমি বেদখলের সুযোগ পায়। সেই সঙ্গে অভিযোগ আড়াল করতে গুরুত্বপূর্ণ নথিও গায়েব করা হয়েছে।

এছাড়া তারা আরও অভিযোগ করেন, অতিরিক্ত জেলা প্রশাসকের প্রতিবেদনে যে কাগজপত্রগুলোকে জাল ও অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেগুলো টঙ্গী রাজস্ব সার্কেলের সার্ভেয়ার রফিকুল ইসলাম বৈধতা দিয়ে দিয়েছেন—যা ভূমিদস্যুদের পক্ষপাতমূলক সুবিধা দিয়েছে বলে দাবি ভুক্তভোগীদেরব।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
৬২ বার পড়া হয়েছে