ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: সচিব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: সচিব।

অন্তর্বর্তী সরকার ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

রোববার (২৯ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার উপজেলা ভূমি অফিস ও মহানগর রাজস্ব সার্কেলের চলমান অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

সচিব বলেন, অন্তর্বর্তী সরকার ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় বিশেষ কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে।

এছাড়াও মাঠপর্যায়ের সকল ভূমি কর্মকর্তা-কর্মচারীদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সালেহ আহমেদ।

সভায় ঢাকা মহানগর রাজস্ব সার্কেল ও ঢাকা জেলার উপজেলা ভূমি অফিস অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরেন। তারা ভূমি নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

এসময় ভূমি সচিব সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে কতিপয় নির্দেশনা দেন।

সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫২ বার পড়া হয়েছে