ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ

মনোহরদীতে অনুমোদনহীন দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নরসিংদীর মনোহরদী উপজেলায় বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেগুলো ভেঙে দিয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আকানগর গ্রামের একেএফ ব্রিকস এবং চুলা গ্রামের মা ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়।

জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. বদরুল হুদা জানান, নিয়মবহির্ভূতভাবে ইট উৎপাদনের কারণে মা ব্রিকসকে দেড় লাখ টাকা এবং একেএফ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই ইট উৎপাদন করছিল। ফলে অভিযান চালিয়ে তাদের গোল চিমনি, ইট পোড়ানোর গোল ঘের এবং কাঁচা ইট এস্কেভেটরের সাহায্যে ধ্বংস করা হয়। একই সঙ্গে, অনুমোদন ছাড়া ইটভাটা চালানো যাবে না বলে সতর্ক করা হয়। এ সময় মালিকরা ভবিষ্যতে পুনরায় ভাটা চালু না করার অঙ্গীকারনামা দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক মো. সজিব মিয়া বলেন, মনোহরদীতে যেসব ইটভাটা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলছে, সেগুলোকে অবৈধ হিসাবে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ সুরক্ষা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৭৯ বার পড়া হয়েছে