ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

মাত্র ১৯ বছরেই ফুটবলকে বিদায় বললেন রিয়াল মাদ্রিদের তরুণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মাত্র ১৯ বছরেই ফুটবলকে বিদায় বললেন রিয়াল মাদ্রিদের তরুণ।

যে বয়সে আর্দা গুলার, গাভিরা পেশাদার ফুটবলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে লড়াছেন, সে বয়সে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মার্ক কুকালন। মাত্র ১৯ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের একাডেমির এই খেলোয়াড়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ১৯ বছর বয়সী মার্ক কুকালন। দুই বছর আগে এই তরুণ ফুটবলারের ডান গোড়ালির ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সে সময় তার তরুণাস্থির সংযোগস্থলে ব্যাকটেরিয়া প্রবেশ করে। যার কারণে আর কখনোই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি কুকালন। বাধ্য হয়ে ফুটবলই ছেড়ে দিতে হচ্ছে এই প্রতিভাবান তরুণকে।

২০২২ সালের সেপ্টেম্বরে ইয়ুথ লিগের উদ্বোধনী ম্যাচে সেল্টিকের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। আলভারো আরবেলোয়া’র অধীনে সেই ম্যাচে লস ব্লাঙ্কোদের জুনিয়র দল ৬-০ গোলের বিশাল জয় পায়। কিন্তু ম্যাচের ৭৭ মিনিটে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে।

সেই ম্যাচে মাঠের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন কুকালন। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কড়া ট্যাকলে তার ডান পায়ের গোড়ালির ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যায়। যার দরুন এই প্রতিভাবান ফুটবলার পুরোপুরি বিকশিত হওয়ার আগেই ঝরে গেলেন।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, অস্ত্রোপচারের মাধ্যমে তার লিগামেন্ট পুনর্বিন্যাসের সময় ক্ষুদ্র জীবাণু তার গোড়ালির তরুণাস্থির গ্রন্থিতে ঢুকে পড়ে এবং তা থেকে ইনফেকশন হয়। যা থেকে তিনি এখনও সেরে উঠতে পারেননি। শারীরিক কসরতের সময় নানাবিধ সমস্যা অনুভব করায় কুকালন চিকিৎসকের শরণাপন্ন হন এবং তার পরামর্শেই তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছেন।

সেই দুর্ঘটনার ২৬ মাস পর মাদ্রিদের এই খেলোয়াড় ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিলেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার পরিবারকে অপরিসীম ধন্যবাদ। আমার বাবা-মাকে ধন্যবাদ, যারা আমার সকল সিদ্ধান্তে সবসময় সমর্থন দিয়েছেন এবং সারাটা পথ আমার পাশে দৃঢ়ভাবে ছিলেন।’

স্পেনের এই তরুণ সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতেন। রিয়ালের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে