ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

মারিয়া নোবেল জয় করেছেন আমার প্রতি সম্মান জানিয়ে: দাবি ট্রাম্পের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন— যেখানে অনেকের ধারণা ছিল, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কারের অন্যতম দাবিদার হতে পারেন। তবে শেষ পর্যন্ত পুরস্কারটি মারিয়ার হাতে উঠলেও ট্রাম্প দাবি করেছেন, বিজয়ী নিজেই তাকে সম্মান জানিয়ে এই পুরস্কার গ্রহণ করেছেন। — এমন খবর জানিয়েছে সিএনএন।

ট্রাম্প এর আগেও একাধিকবার শান্তিতে নোবেল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, তার নেতৃত্বে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ প্রতিহত হয়েছে। তবে এর আগে কেবল চারজন মার্কিন প্রেসিডেন্টই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, যাদের মধ্যে বারাক ওবামাও আছেন।

নোবেল পুরস্কার ঘোষণার দিন এক বক্তৃতায় ট্রাম্প বলেন, “মারিয়া কোরিনা মাচাডো আমাকে ফোন করেছিলেন এবং জানিয়েছেন, তিনি এই পুরস্কারটি আমার প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রহণ করেছেন, কারণ তার মতে, এই সম্মানের প্রকৃত যোগ্য আমি।”

তিনি আরও মন্তব্য করেন, “আমি অবশ্য তাকে বলিনি যে, ‘পুরস্কারটা আমাকে দিয়ে দাও’, তবে আমার ধারণা, বললে হয়তো দিয়ে দিতেনও।”

ট্রাম্প বলেন, তিনি মারিয়াকে আগেও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ভেনেজুয়েলার সংকট প্রসঙ্গে তিনি জানান, “দেশটি ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রচুর সাহায্যের প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে তাকে সহায়তা করে আসছি।”

মারিয়া কোরিনা মাচাডো বর্তমানে দেশে থেকেই আত্মগোপনে রয়েছেন। তিন সন্তানের এই মা এর আগেও আন্তর্জাতিক মহলে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
১০৭ বার পড়া হয়েছে