ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

মিজানুর রহমান আজহারীকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল ফেসবুক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মিজানুর রহমান আজহারীকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল ফেসবুক।

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের কবলে পড়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান যে, তার পেজে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিয়েছে।

আজহারী তার পোস্টে বলেন, ‘আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ! রিচ ডাউন করে দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর, এবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ৬ মাস পূর্বের একটি পোস্টের জের ধরে।’

আজহারী জানান, তার পেজের রেস্ট্রিকশনের কারণে দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্ম হারানোর ঝুঁকি বেড়ে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে— আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে।’
 
আজহারী তার পোস্টে উল্লেখ করেন যে, স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে তিনি ইচ্ছেমতো কিছু লিখতে বা বলতে পারেন না। তিনি বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝাতেই আজকের এই পোস্ট।’
 
এছাড়া, তিনি তার ফলোয়ারদের বলেন, ‘প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেয়ার ছিল। কিন্তু রিচ ডাউন হওয়ার কারণে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের কাছে কতটুকু পৌঁছাবে।’
 
তিনি তার নিয়মিত আপডেটগুলো ম্যানুয়ালি চেক করার অনুরোধ জানিয়েছেন এবং অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে একটি লিংক শেয়ার করেছেন।
 
ফেসবুকে এই রেস্ট্রিকশনের কারণ হিসেবে আজহারী একটি পোস্টের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি ‘পূণ্যভূমির বীর সিপাহসালার ইসমাইল হানিয়া…’ লিখেছিলেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৬২৫ বার পড়া হয়েছে