ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

মৃত্যুর মুখেও ছাড়েননি বন্ধুর হাত, পুলে ডুবেই গেলেন ৩ তরুণী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মৃত্যুর মুখেও ছাড়েননি বন্ধুর হাত, পুলে ডুবেই গেলেন ৩ তরুণী ।

সাঁতার না জেনেও সুইমিং পুলে নেমেছিলেন এক তরুণী। তাকে ডুবতে দেখে ঝাঁপ দেন তার এক বান্ধবী। কিন্তু সে-ও বিপাকে পড়েন। এরপর তাদের বাঁচাতে নেমে পড়েন আরও এক তরুণী। কিন্তু শেষ রক্ষা হয়নি। পানিতে ডুবে মৃত্যু হয়েছে তিনজনেরই।

রোববার (১৭ নভেম্বর) মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরু শহরের একটি রিসোর্টে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, প্রাণ হারানো ওই তিন তরুণীর নাম নিশিতা এম.ডি (২১), পার্বতী এস. (২০) এবং কীরথানা এন. (২১)। তারা সবাই ইঞ্জিনিয়ারিং-এর শেষ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
 
প্রতিবেদন মতে, ওই তরুণীরা ‘ভাজকো’ বিচ রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন। সেখানে তারা গত ১৬ নভেম্বর চেক-ইন করেন। 
 
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সাঁতার না জানা সত্ত্বেও নিশিতা পুলে নামেন। তাকে ডুবতে দেখে পার্বতী তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তিনিও বিপদে পড়েন। তখন কীরথানা তার বন্ধুদের বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তিনজনই শেষ পর্যন্ত ডুবে যায়।
 
পুলিশ বলছে,  

সেখানে কোনো লাইফগার্ড ছিল না এবং নিহতদের কেউই সাঁতার জানতেন না।

রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই তরুণীরা পুলে হাবুডুবু খাচ্ছে এবং সাহায্য চাইছে। তবে ঘটনার সময় পুলের কাছাকাছি রিসোর্টের কোনো কর্মীকে দেখা যায়নি। 
 
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল। মৃত্যুর বিষয়টিকে ‘দুর্ঘটনাজনিত’ বলে নিশ্চিত করেছেন তিনি। এছাড়া ওই রিসোর্টে উল্লেখযোগ্য নিরাপত্তা ত্রুটির কথা উল্লেখ করেন তিনি। 
 
এদিকে, এই ঘটনায় ম্যাঙ্গালুরুর উল্লাল পুলিশ ইতোমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ওই রিসোর্টের মালিক বলে জানা গেছে।
 
এই ঘটনায় উল্লাল পুলিশের কাছে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তার ভিত্তিতে তদন্ত নেমেই প্রাথমিকভাবে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এর ১০৬ নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে। তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে ধৃতদের বিরুদ্ধে আরও ধারা প্রয়োগ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
 
সূত্র: ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
১৫৯ বার পড়া হয়েছে