ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

মৃদু ভূকম্পনে দুলল কলকাতা, বাসিন্দাদের মাঝে আতঙ্ক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও আশপাশের এলাকায় শুক্রবার সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়। মহানগরীর পাশাপাশি নিকটবর্তী অঞ্চলগুলোতেও কম্পনের স্পষ্ট প্রভাব অনুভূত হয়েছে। অনেকে জানান, ঘরের ফ্যান ও দেয়ালে ঝোলানো সামগ্রী কয়েক সেকেন্ড ধরে কাঁপতে থাকে।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ কম্পনের সময়ের ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে বাসিন্দাদের বাড়িঘর ও অফিস থেকে দ্রুত বেরিয়ে আসতে দেখা গেছে। হাওড়াতেও এই ভূকম্পনের প্রভাব অনুভব করা যায়।

ভূমিকম্পটির সময় ছিল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৯ মিনিট। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের নরসিংদী জেলা, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।

এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, এমন মাত্রার ভূমিকম্পকে সাধারণত মাঝারি তীব্রতার হিসেবে ধরা হয়, যা স্থাপনার সামান্য ক্ষতি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬৯ বার পড়া হয়েছে