ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

মেক্সিকোকে অতিরিক্ত ৫% শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পানিবণ্টন চুক্তি মানছে না—এ অভিযোগ তুলে মেক্সিকোর বিরুদ্ধে অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক বসানোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

চুক্তি অনুযায়ী, প্রতি পাঁচ বছরে রিও গ্র্যান্ডে নদী থেকে যুক্তরাষ্ট্রকে ১.৭ মিলিয়ন একর-ফুট পানি সরবরাহ করার কথা মেক্সিকোর। তবে ট্রাম্প সোমবার (৮ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেন, মেক্সিকোকে ৩১ ডিসেম্বরের মধ্যেই ২ লাখ একর-ফুট পানি ছাড়তে হবে। পাশাপাশি চুক্তিতে বাকি যে পানির কথা বলা আছে, সেটিও দ্রুত সরবরাহ করতে হবে।

এ বিষয়ে এখনো মেক্সিকোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প তার পোস্টে মার্কিন কৃষকদের প্রতি ‘অন্যায্য আচরণ’ হচ্ছে বলেও অভিযোগ তোলেন। এর আগে সপ্তাহের শুরুতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের সঙ্গে এক বৈঠকেও বসেছিলেন তিনি।

ট্রাম্পের দাবি, টেক্সাসে পানির সংকটের কারণে ফসল ও পশুপালনে বড় ধরনের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, ‘মেক্সিকোর নীরবতা আমাদের কৃষকদের জন্য অত্যন্ত ক্ষতিকর।’

অন্যদিকে, মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমির কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করেননি। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের কৃষি সচিব ব্রুক রোলিনস জানিয়েছিলেন, মেক্সিকো টেক্সাসে পানির সরবরাহ বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে। মেক্সিকোর ব্যাখ্যা, দেশটি এখন ভয়াবহ খরার পরিস্থিতির মধ্যে রয়েছে, যার কারণে পানি ছাড়ার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৮৭ বার পড়া হয়েছে