ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

যশোর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৫ জন আটক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় পাঁচজন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে শার্শা সীমান্তের ১৭/৭ এস পয়েন্টের ২২ আর পিলারের কাছাকাছি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন—যশোরের চৌগাছার মো. রফিকুল ইসলাম (৩২), বাগেরহাটের শাহিনুর আক্তার (২৮), মুন্সীগঞ্জের মো. কামরুল হাসান (৩৫), ঢাকার মোছা. তাসলিমা খাতুন (২৫) এবং সাতক্ষীরার মোছা. সাবিনা খাতুন (২৯)।

বিজিবি-২১ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ওই পাঁচজন সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, “সীমান্ত অতিক্রমের এ ধরনের অবৈধ প্রচেষ্টা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আটককৃতদের শার্শা থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

শার্শা থানার ওসি আলমগীর হোসেন জানান, থানায় আনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে তোলা হয় এবং আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
৩৬১ বার পড়া হয়েছে