ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

যাত্রাবাড়ী থেকে অপহৃত ব্যবসায়ী মুক্তি পেলেন ৬০ হাজার টাকায়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহৃত গরুর ভুঁড়ি ব্যবসায়ী মো. মকবুল (৩৮) কে নারায়ণগঞ্জের মদনপুর থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করেছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ফেলে যায় অপহরণকারীরা। পরে পরিবার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।

মকবুলের ভাই মো. শাহ আলম জানান, ভোরে যাত্রাবাড়ী মাছের আড়তে আসার সময় একটি মাইক্রোবাস থেকে কয়েকজন দুর্বৃত্ত তার ভাইকে জোর করে তুলে নেয়। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে ও মুক্তিপণ দাবি করে। কোনো উপায় না দেখে তারা বিকাশে ৬০ হাজার টাকা পাঠান।

টাকা পাওয়ার পর অপহরণকারীরা তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক বলেন, আহত অবস্থায় একজন ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছিল, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২০৩ বার পড়া হয়েছে