ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার গুজবে ‘বিশৃঙ্খলা’, টিয়ার গ্যাস নিক্ষেপ!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার গুজবে ‘বিশৃঙ্খলা’, টিয়ার গ্যাস নিক্ষেপ!

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার ভুল তথ্য ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হন অসংখ্য অভিবাসনপ্রত্যাশী। এসময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। এতে বিপাকে পড়েন কয়েকশ’ অভিবাসনপ্রত্যাশী।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত খুলে দেয়ার গুজব ছড়িয়ে পড়ে। এ খবর শোনার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী কাঁটাতারের দেয়ালের সামনে জড়ো হন শত শত অভিবাসনপ্রত্যাশী। যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করেন অনেকে।

এসময় তাদের ছত্রভঙ্গ করতে কঠোর অবস্থানে যায় মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। হেলিকপ্টার দিয়ে টহলের পাশাপাশি অভিবাসনপ্রত্যাশীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়া হয়। এতে অসুস্থ হয়ে পড়েন অনেকে।
 
সীমান্তে জড়ো হওয়া অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই মেক্সিকো ও ভেনিজুয়েলার নাগরিক বলে জানা গেছে। অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক নিপীড়নের কারণে দেশত্যাগে বাধ্য হয়েছেন তারা।
নতুন প্রশাসন আসার আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের আকাঙ্ক্ষা ছিল অভিবাসনপ্রত্যাশীদের। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর কড়া অভিবাসন নীতির আশঙ্কায় অনেকে সীমান্ত পার হতে মরিয়া হয়ে উঠেছেন।
এদিকে, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তিয়ুয়ানা শহরের রাজপথে নামেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ও মানবাধিকার কর্মী। পদযাত্রাটি যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে এসে শেষ হয়।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, নিউজউইক

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে