ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

রতন টাটার উত্তরাধিকার হলেন সৎভাই নোয়েল টাটা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সদ্য প্রয়াত ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার উত্তরাধিকার হলেন তার সৎভাই নোয়েল টাটা। ৬৭ বছর বয়সি নোয়েলকে টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বেছে নেয়া হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমেই টাটার বাণিজ্য সাম্রাজ্য পরিচালিত হয়।

টাটা গ্রুপ অব কোম্পানিজের হোল্ডিং প্রতিষ্ঠান টাটা সনসের ৬৬ শতাংশ নিয়ন্ত্রিত হয় টাটা ট্রাস্টের মাধ্যমে। কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে এই ট্রাস্টের আওতায় রয়েছে রতন টাটা ট্রাস্টসহ ১৪টি ট্রাস্ট।

গত বুধবার (৯ অক্টোবর) ৮৬ বছর বয়সে মারা যান রতন টাটা। তিনি ১৯৩৭ সালে একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে তার বাবা নেভাল টাটা ও মা সুনি টাটার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তার পর থেকে দাদির কাছে বড় হন রতন।
 
নিঃসন্তান রতন টাটার মৃত্যুর পরই প্রশ্ন ওঠে কে হচ্ছেন তার উত্তরসূরী। এ ব্যাপারে তার বেশ কয়েকজন ভাইঝি-ভাইপো লিয়া টাটা, মায়া টাটা ও নেভিল টাটার নাম শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জন সত্য হয়নি। 
 
শুক্রবার (১১ অক্টোবর) টাটা ট্রাস্টগুলোর বোর্ড সভা হয়। সেখানেই নোয়েল টাটাকে রতন টাটার উত্তরাধিকার হিসেবে বেছে নেয়া হয়।
 
১৯৯৯ সাল থেকে টাটা গ্রুপের সঙ্গে কাজ করছেন নোয়েল। তিনি ফ্যাশন ব্র্যান্ড জুডিও ও অনলাইন শপিং সাইট ওয়েস্টসাইড পরিচালনাকারী প্রতিষ্ঠান টাটা ট্রেন্টের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। একই সঙ্গে তিনি ভোল্টাস ও টাটা ইন্টারন্যাশনালেরও চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে