ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক শেষ, তফসিল ঘোষণার প্রক্রিয়া চূড়ান্তের পথে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিইসির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কমিশনের চার নির্বাচন কমিশনার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৈঠকে রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। প্রস্তুতির অগ্রগতি জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, বৈঠকে ভোটার তালিকার হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সম্ভাবনা, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি প্রতিনিধিদল নির্বাচন ভবনে ফিরে যায়। সেখানে সিইসির সভাপতিত্বে কমিশনের অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় চূড়ান্ত করা হবে।

এ ছাড়া আজ বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে নির্বাচন কমিশনে ডাকা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ভাষণ রেকর্ডের দিনই সাধারণত তফসিল ঘোষণা করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
১২৭ বার পড়া হয়েছে