ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

রেকর্ড ছুঁই ছুঁই স্বর্ণের দাম, দেশে ভরি ২ লাখ ছাড়াল!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সোমবার (২০ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪,২৬৬ দশমিক ২০ ডলার, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৩৯ শতাংশ বেশি।

‘সোনার শহর’ দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি গ্রামে ৫০০ দিরহাম ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, বাজারে বর্তমানে অতিরিক্ত উত্তাপ বিরাজ করছে এবং নতুন বিনিয়োগকারীদের এখনই ঝাঁপিয়ে পড়া ঠিক হবে না। তারা বলছেন, যদি স্বর্ণের দাম ৫–১০ শতাংশ পর্যন্ত কমে আসে, তবে সেটি হতে পারে আদর্শ বিনিয়োগের সময়।

গবেষণা প্রতিষ্ঠান পেপারস্টোনের বিশ্লেষক ক্রিস ওয়েস্টন বলেন, “অনেক বড় বিনিয়োগকারী ইতোমধ্যেই বাজারে অবস্থান নিয়েছে। তবে এখনও বড় কোনো পতনের ঝুঁকি না থাকলেও ছোটখাটো সংশোধনের সময়েই নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে।”

এদিকে বাংলাদেশে আজ সোমবার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
১২২ বার পড়া হয়েছে