ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

লন্ডনে ফ্ল্যাট ইস্যুতে কি মন্ত্রীত্বই খোয়াবেন টিউলিপ?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লন্ডনে ফ্ল্যাট ইস্যুতে কি মন্ত্রীত্বই খোয়াবেন টিউলিপ?

লন্ডনের একটি ফ্ল্যাট উপহার নিয়ে মিথ্যা বলার অভিযোগে বিপাকে রয়েছেন যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। সম্প্রতি জানা গেছে, কিংস ক্রস এলাকায় অবস্থিত প্রায় ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটি তিনি উপহার পেয়েছিলেন। বিষয়টি নিয়ে বেশ চাপে রয়েছেন তিনি। তাকে পদত্যাগের আহ্বানও জানানো হচ্ছে। খবর ডেইলি মেইল‘র।

এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে টিউলিপ সিদ্দিক দাবি করেছিলেন, তার বাবা-মা একটি বাড়ি বিক্রির টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন। তবে সম্প্রতি লেবার পার্টির এক সূত্র নিশ্চিত করেছে যে, ফ্ল্যাটটি একটি ‘কৃতজ্ঞতার নিদর্শন’ হিসেবে একজন ডেভেলপার তাকে উপহার দেন।

ল্যান্ড রেজিস্ট্রির তথ্যে দেখা যায়, ২০০৪ সালে ফ্ল্যাটটির মালিক হন টিউলিপ। সে সময় তিনি লন্ডনের কিংস কলেজে পড়াশোনা করছিলেন। সে সময় তার কোনো উল্লেখযোগ্য আয়ের উৎস ছিল না।

এদিকে, কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে টিউলিপের পদত্যাগ দাবি করা হয়েছে। এমপি বব ব্ল্যাকম্যান বলেন, টিউলিপের ফ্ল্যাট সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে এবং কেন তিনি আগে ভুল তথ্য দিয়েছিলেন তা ব্যাখ্যা করতে হবে। না হলে তার মন্ত্রিত্বের পদে থাকা অনুচিত।

আরেক এমপি ম্যাট ভিকার্স বলেন, যে মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কাজ করেন তার বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত প্রশ্নবিদ্ধ।

টিউলিপ এখন পর্যন্ত এই প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে, এ ঘটনা তাকে রাজনৈতিক ও নৈতিক প্রশ্নের মুখে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে