ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

লিবিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। সংস্থাটি শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করে।

রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে পরপর দুটি নৌকা উল্টে যাওয়ার সংবাদ তারা পেয়েছিল। প্রথম নৌকাটিতে বাংলাদেশি ২৬ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্য নৌকাটিতে মোট ৬৯ জন ছিলেন—দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক। তাদের মধ্যে আটজন শিশু ছিল। দুর্ঘটনার পর ৯৫ জন যাত্রীর মধ্যে বাকি ৯১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে সংস্থাটি এখনো কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার ও জীবিতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজ শুরু করে।

উল্লেখ্য, ইউরোপমুখী অবৈধ অভিবাসীদের জন্য লিবিয়া দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত হয়ে আসছে, যার ফলে দেশটিকে বাড়তি চাপ মোকাবিলা করতে হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর হিসাব মতে, এ বছর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে